
আন্তর্জাতিকপ্রধান খবর
‘সৌদি-রাশিয়ার সহযোগিতায় বিশ্ব উপকৃত হবে’
রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরব ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়লে পুরো বিশ্ব উপকৃত হবে বলে মনে করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী উপলক্ষে একদিনের জন্য রাশিয়া সফরে গিয়ে একথা বলেন তিনি।
তেল উৎপাদন ও এ বিষয়ে আন্তর্জাতিক বাধা কাটাতে দুই দেশের মধ্যে চু্ক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে সৌদি গণমাধ্যম আল আরাবিয়ায় জানানো হয়েছে।
রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ বিন সালমান। এছাড়া দুই দেশের শক্তিবিষয়ক মন্ত্রীরাও বৈঠক করেছেন।
রাশিয়া ছাড়ার পর বিশ্বকাপের সুন্দর আয়োজন এবং সার্বিক আতিথেয়তার জন্য রুশ প্রসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। সেখানে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলেছেন তিনি।



