প্রধান খবররাজনীতি

ওবায়দুল কাদেরের নির্দেশে এটা হয়েছে, অভিযোগ মওদুদের

রূপসী বাংলা ডেস্ক:পবিত্র ঈদুল ফিতরের দিন (শনিবার) বিকেল নোয়াখালী তার গ্রামের বাড়ি থেকে নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বেরোতে চাইলে পুলিশ তাকে বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এজন্য তার এলাকার মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে ইঙ্গিত করেছেন তিনি।  তবে পুলিশ বলছে, ‘সন্ধ্যার আগে নিরাপত্তার স্বার্থে তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি।’

মওদুদের দাবি, গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশের বড় ভ্যানগাড়ি দিয়ে পথ আটকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে এভাবে আটকে রাখা হয়।

বিএনপির এ নেতা বলেন, ‘আমার বাড়ির মূল দরজায় পুলিশের বড় ভ্যানগাড়ি রেখে চলাচলের পথ বন্ধ করে আমাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় পুলিশ ও আর্মড পুলিশ। আমি দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে বাড়ির মূল ফটক থেকে ঘরে ফেরত আসি। অনির্বাচিত মন্ত্রী বাহাদুরের নির্দেশে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটি স্বৈরাচারী আচরণের আরেকটি দৃষ্টান্ত।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে মওদুদ আহমদকে সন্ধ্যার আগমুহূর্তে বাড়ি থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension