বাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: সেতুমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:বেগম জিয়ার স্বাস্থ্য কিংবা চিকিৎসা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মাথাব্যথা হচ্ছে ঈদের পর সর্বাত্মক আন্দোলনের ঘোষণা কার্যকর করার জন্য একটা ইস্যু তৈরি করা।

রোববার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার সংলগ্ন উত্তর রামপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিএমএইচ’র চেয়ে ভালো চিকিৎসা দেশে আর কোথাও নেই। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। সেখানে বেগম জিয়া কেন যেতে চান না?

তিনি আরও বলেন, বেগম জিয়া কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পাচ্ছেন। সেখানে তার ব্যক্তিগত গৃহপরিচারিকা পেয়েছেন যা পৃথিবীর কোনো কারাগারে নেই। কিন্তু মির্জা ফখরুল কারাগার নিয়ে যেসব কথা বলছেন তা কি তিনি দেখেছেন? প্রমাণ ছাড়া এসব অভিযোগ গ্রহণযোগ্য নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension