কবিতাসাহিত্য

তারুণ্য প্রাণ

হাফিজুর রহমান


লজ্জাবতী ফুলের ন্যায় লাজুক মনে আমি চুপসে যাই!
ভূত দেখে নয় – নয় কোন মানুষকে দেখে
ভয়ে নয় — কোন হিংস্র দানবের বিভৎস রূপের কারণে
চুপসে গেছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে!
ষোলোর-তারুণ্য মনের দেহে, ষাটোর্ধ বয়সের ছাপ।
হারিয়ে যেতে বসেছে যৌবনের জৌলুস
ত্বকের ভাঁজে-ভাঁজে জমতে শুরু করেছে লাবণ্যের ধূলো
উপহাস করে সকালের স্নিগ্ধ শিশির, রাতের জ্যোৎস্না
মেঘে ঢাকা সূর্যের কিরণ; কেউ বলে বৃদ্ধ, কেউ-বা বুড়ো।
ওসবের – তোয়াক্কা করে না আমার তারুণ্য।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension