আন্তর্জাতিক

জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশের জবাবে রাশিয়া

ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করায় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।

nagad-300-250
নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে বাংলাদেশসহ ১৪৩টি দেশ ভোট দিয়েছে।

এ নিন্দা প্রস্তাবে ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়াসহ এই প্রস্তাবের বিরোধিতা করেছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট।

নিন্দা প্রস্তাব পাশ হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ান টেলিভিশনে বলেছেন, জাতিসংঘে নিন্দা প্রস্তাবের ওপর যে ভোট হয়েছে এটি রাশিয়া বিরোধী ভোট। তিনি বলেছেন, পশ্চিমারা ‘কূটনৈতিক সন্ত্রাসবাদ’ ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র যে বলেছে ভোট দিতে তারা কোনো দেশকে বাধ্য করেনি এমন দাবিও প্রত্যাখান করেছেন লাভরভ।

নিন্দা প্রস্তাব পাশ হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া সাধারণ পরিষদের উদ্দেশে বলেছিলেন, এই প্রস্তাব রাজনীতিকরণ হয়ে গেছে এবং এটি সরাসরি উস্কানিমূলক। তিনি জানান, এ প্রস্তাব দ্বন্দ্ব নিরসনে সকল কূটনৈতিক পথ ধ্বংস করে দিতে পারে।

তবে তবুও রাশিয়ার বিরুদ্ধে এ প্রস্তাব পাশ হয়। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যতগুলো প্রস্তাব ওঠেছে এবারের প্রস্তাবে সবচেয়ে বেশি দেশ রাশিয়ার বিরুদ্ধে গেছে।

আল জাজিরা, ভ্যাটিকান নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension