কবিতাসাহিত্য

এক কুড়ি হাইকু

টিটো মোস্তাফিজ


১
পাথর চাপা
হাসপাতালের ঘড়ি
স্যালাইন ফোঁটা

২
ঘরখানা তার
শঙ্খ লাগা অজগর
খোয়াবনামা

৩
ঘরোয়া রাজনীতি
কেবলই কচলে চলি
সম্পর্কের লেবু

৪
শ্বেত পর্বতমালা
জেগে ওঠে দিগন্ত ফুঁড়ে
দানব মেঘদল

৫
কত কম হলে লাভ
ন্যূনতম মজুরী!
চায়ের কাপে ঝড়



৬
প্রজাপতি জনম
রতি ক্ষতি অবিরত
বিস্মরণে হত

৭
ঝুল বারান্দায়
ঝরে পড়া ফুরুস ফুল
ছেঁড়া পাউরুটি

৮
উচ্ছল প্রেম
একবুক দিঘী জলে
ডুবসাঁতার

৯
বসন্ত বিলাপ
ঠোঁট দুটো নিয়েছে লিজ
মাঘের কুয়াশা

১০
হিমালয় জয়
সবুজ ঘাস ছোঁয়া
স্বপ্নসারথি

১১
পা ধোয়া পানি
রেখো অর্বাচীনদের তরে
ছাদখোলা বাস

১২
অধোবদন
কোচ অধিনায়ক-
ভাঙ্গা লাগেজ

১৩
মৃত মাকড়সা
ঘিরে পিপীলিকার দল-
রোগীর অপেক্ষা

১৪
সাদা কাশবন –
জোসনা মাখা রাত্রি চাই
বিজলীকে দাও ছুটি

১৫
আশ্বিনের সন্ধ্যা-
শিউলি ফুলের ঘ্রাণ
আর পোকার গান
১৬

আশ্বিনের পূর্ণিমা –
জানালা খুলে দেখি
তারের কুণ্ডলী

১৭
শরতের সকাল –
ঝরে পড়া শিউলি ফুল
শিশির ভেজা পা

১৮
টবের অলকানন্দা-
দিগন্ত ছুঁতে চায় ছায়াখানি
তার বিত্ত বৈভবে

১৯
ফড়িং এর ডানা-
ভরদুপুরে তৃণের পর
খুঁজি তার ছায়া

২০
শিউলি ফুলের ঘ্রাণ
টিক চিহ্ন দিয়ে উড়ে যায়
যাযাবর পাখি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension