আন্তর্জাতিক

প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামার ঘোষণা সুনাকের

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হবার লড়াইয়ে নামার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আজ রোববার বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক বার্তায় সুনাক নিশ্চিত করেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে নামছেন। এক টুইট বার্তায় সুনাক বলেন, ব্রিটেন একটি চমৎকার দেশ কিন্তু আমরা গভীর অর্থনৈতিক সমস্যার মুখোমুখি। এই কারণে আমি কনজারভেটিভ পার্টির নেতা এবং আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া তিনি ব্রিটেনের অর্থনীতির দুর্দশা কাটাতে এবং দলকে ঐক্যবদ্ধ করবেন বলে জানান।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension