প্রধান খবরবাংলাদেশ

নেতাদের জন্য বিশেষ বার্তা নিয়ে আসছেন শেখ হাসিনা

রূপসী বাংলা ডেস্ক:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি শেখ হাসিনা ‘বিশেষ বার্তা’ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আগামী শনিবার দলের বিশেষ বর্ধিত সভায় এই বার্তা দেয়া হবে বলে জানিয়েছেন তারা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওইদিন সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের নেতাদেরকে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনার নির্দেশে এই সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বডুয়া।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সকল নেতা, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, সারাদেশের জেলা-উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সব সংসদ সদস্য ও দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় নেতাদের।
অবশ্য এখনও মাঠ পর্যায়ের নেতাদের কাছে সভায় উপস্থিত থাকার নির্দেশনা পৌঁছেনি। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমদ সাদী বলেন, ‘এখনও ফোন পাইনি। তবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, যেতেই হবে। আর নেত্রী কী বলেন, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য আবদুর রাজ্জাক জানান, সাধারণত বড় কোনো সিদ্ধান্ত নেয়ার বা জানানোর প্রয়োজন পড়লে এই ধরনের সভা আহŸান করা হয়।
২০১৬ সালের অক্টোবরের জাতীয় সম্মেলনে দলের বর্তমান কমিটি নির্বাচনের পরে এটা দ্বিতীয় বিশেষ বর্ধিত সভা। এর আগে গত ২০ মে গণভবনে হয় আরেকটি সভা।
জাতীয় নির্বাচনের বছরে হঠাৎ রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে বিএনপির প্রতিনিধি দলের ভারত সফর। ঈদের আগে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু ও হুমায়ুন কবির অনেকটাই গোপনে ভারতে গিয়ে দেশটির বিভিন্ন প্রভাবশাল গোষ্ঠী, রাজনীতিক ও থিংক ট্যাংকের সঙ্গে বৈঠক করে ‘নতুন সম্পর্কের বার্তার’ পাশাপাশি বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছেন।
আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়ার বিষয়ে এখন অবধি সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তবে এই সফর বিএনপির ভোটে আসার ইচ্ছার প্রতিফলন বলেই ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের কী ভূমিকা সেটি স্পষ্ট না হলেও বিএনপি নেতারা মনে করেন, প্রতিবেশী দেশটির ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব আছে। ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের মুখে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো সবার অংশগ্রহণে ভোট নিশ্চিতে সরকারকে ছাড় দিতে প্রকাশ্যেই চাপ দিয়েছিল। তবে সরকার সংবিধানের বাইরে যেতে রাজি ছিল না আর ভারত এবং রাশিয়া তখন সরকারের অবস্থানের পক্ষে ছিল।
ভোটের বছরে ভারত সফর ছাড়াও স¤প্রতি লন্ডনে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দুই সফর ছাড়াও থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং ঢাকাতেও বিএনপির নানা বৈঠকের তথ্য জানতে পেরেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশ করে বলছেন, তারা যেসব ষড়যন্ত্র করছে, সেসব বিষয়ে সব তথ্য আছে সরকারের কাছে।
আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কী হবে, আওয়ামী লীগের করণীয় কী হবে, দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের ভূমিকা ও দায়িত্ব কী হবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে সেসব বিষয়েই নির্দেশনা দেবেন শেখ হাসিনা।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা শুরু করে আওয়ামী মুসলিম লীগ। আর ছয় বছর পর দলটি সব ধর্মের মানুষদের জন্য উন্মুক্ত করা হয়, নাম হয় আওয়ামী লীগ।
এবার জাতীয় নির্বাচনের বছরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আলাদা গুরুত্ব আছে আওয়ামী লীগের কাছে। এই দিন দলীয় সভাপতির ‘বিশেষ বার্তা’ ছাড়াও ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হবে এই দিন। এটিও সভা আহŸানের আরেক কারণ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension