প্রধান খবরযুক্তরাষ্ট্র

চীনা পণ্যের ওপর আবারও শুল্ক আরোপের হুমকি দিল ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:চলমান বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে আরও ২০০ বিলিয়ন ডলার সমমূল্যের চীনা পন্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির এক সংবাদে বলা হয়, ‘চীন তার অনুসৃত নীতি পরিবর্তনে অস্বীকৃতি জানালে তাদের ওই পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের কথামতো এই পদক্ষেপ নেওয়া হলে তা চলমান বাণিজ্যিক দ্বন্দ্বকে আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে ফেলার হুমকি তৈরি করবে বলে বিশ্লেষকদের ধারণা।

ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ‘ব্ল্যাকমেইলিং’ করছে অভিযোগ করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চীন।

ট্রাম্পের অভিযোগ, অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে চীন অনৈতিকভাবে লাভবান হচ্ছে।
গতসপ্তাহে তিনি চীনের ৫০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

এদিকে প্রতিক্রিয়া সরূপ যুক্তরাষ্ট্রের ৫০ বিলিয়ন ডলার মূল্যমানের ৬৫৯টি পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং।
সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘অতিরিক্ত আর কোন কোন চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানো যায় তা শনাক্ত করতে নিজের বাণিজ্য উপদেষ্টাদের বলেছেন তিনি।’

তিনি বলেন, ‘চীন যদি আরও শুল্ক বৃদ্ধি করে তবে আরও ২০০ বিলিয়ন ডলার পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার পদক্ষেপ নেব আমরা।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension