
ডিজিটাল একনায়কতন্ত্রের নীলনকশা তৈরি করছে চীন
বিশ্বের বিভিন্ন দেশের স্মার্ট শহরগুলোর জন্য নজরদারি নিরাপত্তা যন্ত্রপাতি রপ্তানির আড়ালে ডিজিটাল একনায়কতন্ত্রের নীলনকশা তৈরি করছে চীন। দেশটির এই উদ্যোগ স্বাধীনতার জন্য বিপজ্জনক। কীভাবে একজন রাজনীতিবিদ রাজনৈতিক সাফল্য পেতে ও তা ধরে রাখতে ‘বাক্সবন্দি একনায়কতন্ত্রকে’ ব্যবহার করেন, বিশ্বের সবথেকে সেরা উদাহরণ এটি।
ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) চালু করার ঠিক আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছিলেন, যারা ডেটা নিয়ন্ত্রণ করে, তাদের ওপরের হাত রয়েছে।
শি চিনপিং ডিজিটাল একনায়কত্বের নীলনকশা তৈরি করতে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এর ফলে চীন কেবল তার প্রকল্পের সঙ্গে জড়িত অংশীদার দেশগুলোর নাগরিকদের বিপুল পরিমাণ ডেটা পর্যবেক্ষণের সুযোগই পাবে না, সেখানে ব্যবসা ও ভ্রমণ করতে অন্যান্য দেশের মানুষের ওপরও নজরদারি চালাতে পারবে। এতে কর্তৃত্ববাদী নজরদারি প্রযুক্তি রপ্তানিতে চীনকে বিশ্বনেতা বানাতে সাহায্য করবে দেশগুলো।
ঐতিহাসিক সিল্ক রুটের মতো সড়ক ও রেলপথের নেটওয়ার্কের সঙ্গে ১৫০টি দেশকে সংযুক্ত করার জন্য চীন বিআরআই প্রোগ্রামটিকে একটি বৈশ্বিক প্রকল্প বলে অভিহিত করেছে। যদিও বিআরআই প্রত্যাশার চেয়ে কম এগিয়েছে। তারপর চীনের সঙ্গে আস্থার ঘাটতি রয়েছে প্রকল্পে যুক্ত হওয়া দেশগুলোর। তারা চীনের এই প্রকল্প নিয়েও সন্দিহান। কিন্তু চীন সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো ডিভাইস থেকে তারা ডেটায় প্রবেশ করতে পারে। চীনা কোম্পানিগুলো তাদের গ্রাহকদের ডেটা সরকারকে দেয়।
ম্যানিলা টাইমস জানিয়েছে, চীনা কোম্পানি ও নাগরিকরাও দেশটির গুপ্তচরবৃত্তি প্রকল্পে অংশগ্রহণ করে। ফলে বিআরআই প্রকল্পের সঙ্গে যুক্ত যে কেউ চীনের জাতীয় নজরদারি প্রকল্পের অংশ।



