খেলা

মারাদোনার চেয়ে আলোকবর্ষ এগিয়ে মেসি, দাবি সার্জিও র‌্যামোসের

রূপসী বাংলা ডেস্ক:কয়েকদিন আগেই স্পেনের তারকা ডিফেন্ডার সার্জিও র‌্যামোসের চেয়ে উরুগুয়ের দিয়েগো গডিনকে এগিয়ে রেখেছিলেন দিয়েগো মারাদোনা। এবার এই কিংবদন্তীকে পাল্টা আক্রমণ করলেন র‌্যামোস। তিনি বলেছেন, ‘আমার কাছে আর্জেন্তিনার ইতিহাসে সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্তিনার সবাই জানে, মেসির চেয়ে আলোকবর্ষ পিছিয়ে মারাদোনা।’

মারাদোনার পাশাপাশি বিশ্বকাপে গতকালের প্রতিপক্ষ ইরানেরও কড়া সমালোচনা করেছেন র‌্যামোস। তাঁর দাবি, ‘ওরা সময় নষ্ট করছিল। অন্যদিকে, আমরা জিততে চাইছিলাম। আমরা খুশিমনে মাঠ ছেড়েছি। আমরা একধাপ এগিয়ে গেলাম। এবার আমরা গ্রুপের সেরা হওয়ার চেষ্টা করব। এটাই আমাদের লক্ষ্য। আমার এখনও মনে হয়, আমরা সবক্ষেত্রে উন্নতি করতে পারি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension