
পাল তোলা এক নৌকো এ মন,খরস্রোতে হারায় যখন,
পরবাসী মেঘ, শেখালো আবেগ, নোঙ্গর বাধার গান,
মন নিচ্ছে শ্রাবণ স্নান, ধুয়ে যাকনা অভিমান।
সুদূর এপথ দিচ্ছে পাড়ি, আবেগী এক মন পাহাড়ি,
স্মৃতির ভিড়ে,খুঁজছে ফিরে, এই জীবনের মানে,
কজন বলো তোমার মত বাধঁতে জানে?
নিঃঝুম সে এক চৈত্র দুপুর, সংযমী ঠোঁট,স্তব্ধ পুকুর,
নির্বাক মুখ, অনুভূতি চোখ, অজস্র কথা মনে,
এমন দিনেই হঠাৎ আসে বৃষ্টি অকারণে।



