প্রধান খবরভারত

মুসলিম হত্যার ছবির জন্য ক্ষমা চেয়েছে পুলিশ

রূপসী বাংলা ডেস্ক:উত্তর প্রদেশে গোরক্ষকদের হামলায় গুরুতর আহত এক ব্যক্তির ছবির জন্য পুলিশ ক্ষমা চেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে কিছু লোক আহত ওই ব্যক্তিকে পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছে।

মারাত্মক জখম ওই ব্যক্তির নাম কাসিম। ছবি নেয়ার কিছুক্ষণ পর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

সোমবার রাতে রাজধানী নয়াদিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের হাপুর এলাকায় একদল উন্মত্ত জনতার আক্রমণে ৪৫ বছর বয়সী কাসিম মারা গেছেন। হামলায় গুরুতর আহত ৬৫ বছর বয়সী সামায়ুদ্দিনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ দাবি করেছে, মোটরাসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। গরু জবাইকে কেন্দ্র করে এই হামলা হয়েছে- এমন খবর অস্বীকার করেছে পুলিশ। রাজ্য পুলিশ ক্ষমা চেয়ে টুইট করেছে।

উত্তর প্রদেশের রাজ্য পুলিশের প্রধান মুখপাত্র রাহুল শ্রীবাস্তব জানান, ছবিটির কারণে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। পুলিশ এই ধরনের হামলাকে সমর্থন করে না।

তিনি আরো বলেন, ‘ছবিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে কিছু লোক পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছে। উপস্থিত পুলিশ কিছুই করছে না। কিন্তু এটি সত্য নয়। গোরক্ষকরা তাকে অনবরত হামলার চেষ্টা করছিল। আমাদের পুলিশ কর্মকর্তারা তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন। তবে একজন আহত ব্যক্তিকে কিভাবে বহন করবে- এই ব্যাপারে পুলিশদের আরো সতর্ক হতে হবে। এই কারণেই আমরা ক্ষমা চেয়েছি এবং ঘটনার তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে।’

তবে পুলিশের এই ক্ষমা চাওয়ার প্রতিবাদ জানিয়েছেন অনেকে। যা ঘটেছে তার জন্য ক্ষমা চাওয়া খুবই নগন্য বলেছেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension