প্রধান খবরযুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসীদের দেখতে গেলেন ট্রাম্পপত্নী

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন প্রত্যাশী পরিবারের শিশুদের বিচ্ছিন্ন করার নীতি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পরপরই বৃহস্পতিবার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের আটককেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

টেক্সাসের ম্যাকালেনের অবৈধ অভিবাসী আটককেন্দ্রে মার্কিন স্বাস্থ্যসচিব অ্যালেক্স আজারকে নিয়ে কয়েক ঘণ্টা অবস্থান করেন মেলানিয়া। এসময় তিনি আলাদা হওয়া শিশুদের কীভাবে পরিবারের কাছে ফেরানো যায় তা নিয়ে আটককেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

অবৈধ অভিবাসী পরিবারে থাকা শিশুদের আলাদা করার নীতি বাস্তবায়ন করার পর তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়। এমনকি এর বিপক্ষে অবস্থান করেন স্বয়ং মার্কিন বর্তমান ও সাবেক ফার্স্ট লেডি। তারপরই এ নীতি থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প।

বুধবার ওভাল অফিসে নির্দেশে সই করে ট্রাম্প বলেন, ‘অভিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে দেখে আমার স্ত্রী মেলানিয়া খুবই ভেঙে পড়েছেন। এভাবে বাচ্চাদের আলাদা করার বিরোধিতা করেছে আমার মেয়ে ইভাঙ্কাও। আমিও এভাবে বাচ্চাদের বিচ্ছিন্ন করার বিরোধী।’

তবে অভিবাসন নীতি নিয়ে আগের অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি পিছু হটেছি, ভাবার কোনো কারণ নেই! সীমান্ত কঠিন হবেই। খুব কঠিন। কিন্তু পরিবার বিচ্ছিন্ন থাকবে না। বিচ্ছিন্ন পরিবারের ছবি দেখে আমার ভালো লাগেনি।’

তবে ইতোমধ্যে এই নীতির শিকার হয়ে যেসব পরিবার বিচ্ছিন্ন হয়েছে তাদের ব্যাপারে ওই নির্বাহী আদেশে কিছুই বলা হয়নি।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত দুই হাজার ২০৬ জন আটক বাবা-মায়ের কাছ থেকে দুই হাজার ৩৪২ জন শিশু বিচ্ছিন্ন হয়েছে।

তবে এর আগে বিচ্ছিন্ন নীতি পরিবর্তনের বিষয়ে নিজের ক্ষমতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া এটি পরিবর্তনে কংগ্রেসের সম্মতির কথাও জানান তিনি।

যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ অভিবাসীদের আগে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়া হতো। তবে এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ট্রাম্প প্রসাশন। এছাড়া এসব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচারের আওতায় আনা হয়।

আর তাদের বিচারের আওতায় আনার কারণে কারাগারে আটক করে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। তবে কারাগারে শিশুদের রাখার আইন না থাকায় ওইসব পরিবারের সঙ্গে থাকা শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

সূত্র: সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension