
রবিবার থেকে প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি নারীরা
রূপসী বাংলা ডেস্ক:গত বছর সৌদি আরবের কয়েকটি নীতির ঐতিহাসিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেই ঘোষণা অনুযায়ী রবিবার থেকে গাড়ি প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি নারীরা।
ধর্মীয় কট্টর নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়ে বেশ কয়েকটি নীতির ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেন এমবিএস। তাতে নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা ও সিনেমা হল নির্মাণসহ বেশ কয়েকটি বিষয় ছিলো।
এরই মধ্যে দেশটির সিনেমা হল চালু করে সিনেমা প্রদর্শন শুরু হয়েছে। আর রবিবার থেকে দেশটির রাস্তায় প্রকাশ্যে গাড়ি চালাবেন দেশটির নারীরা। যা এতদিন কঠোরভাবে নিষিদ্ধ ছিলো।
সম্প্রতি গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছে সৌদি বেশ কয়েকজন নারী। এরই মধ্যে গাড়ি চালানো শিখেছেন অনেকে।
গত বছর সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। তিনি ঘোষণা দেন, ২০১৮ সালের ২৪ জুন থেকে নারীরা রাস্তায় গাড়ি চালাতে পারবে।



