ভারত

ভারতের মতো ডিসকাউন্টে তেল চাইলো পাকিস্তান, রাশিয়ার ‘না’

ভারতকে বিশেষ ছাড়ে জ্বালানি তেল সরবরাহ করছে রাশিয়া। এমন প্রেক্ষাপটে প্রতিবেশি পাকিস্তানও রাশিয়া থেকে কম দামে তেল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু পাকিস্তানের এমন আবেদন নাকচ করে দিয়েছে রাশিয়া।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রাশিয়ার কাছ থেকে ৩০ থেকে ৪০ শতাংশ ডিসকাউন্টে জ্বালানি তেল কিনতে চেয়েছিল পাকিস্তান। পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদ্দেক মালিক, পেট্রোলিয়াম সচিব মহম্মদ মাহমুদ মস্কোতে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তারা রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কিনতে চায়। তবে সেই দাবি মানেনি রাশিয়া। যদিও মস্কো সরাসরি না করে দিয়ে জানিয়েছে, পাকিস্তানের আবেদন খতিয়ে দেখে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জবাব দেয়া হবে।

রিপোর্ট অনুযায়ী, রাশিয়া যে বিশেষ ছাড়ে তেল বিক্রি করছে, তা শুধুমাত্র বড় বড় দেশকেই দেয়া হচ্ছে। পাশাপাশি সেই দেশগুলির অর্থনীতি স্থিতিশীল কি না, তা খতিয়ে দেখেই তেল বিক্রি করছে রাশিয়া। সেখানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বেশ অস্থিতিশীল। এই অবস্থা বিবেচনা করেই রাশিয়া জানিয়েছে, তাদের কাছে তেলের যা অর্ডার আছে, তার বাইরে এখন তেল সরবরাহ করা সম্ভব হবে না। পাশাপাশি পাকিস্তানকে পালটা ‘স্ট্রিম গ্যাসলাইন প্রোজেক্টে’র প্রতিশ্রুতি পূরণ করতে বলে রাশিয়া।

উল্লেখ্য, এর আগে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করার জেরেই প্রধানমন্ত্রীত্ব হারাতে হয়েছিল বলে বারবার অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে নতুন সরকার এসেও এখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে পদক্ষেপ নিচ্ছে। তবে এবার ওয়াশিংটন বলেছে, পাকিস্তান রাশিয়া থেকে তেল কিনলে তাদের কোনও আপত্তি নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension