খেলা

অবিশ্বাস্য বোলিং, ১১ বলে ১ রান দিয়ে সাত উইকেট নিয়ে হারের মুখ থেকে দলকে জেতালেন বোলাররা!

রূপসী বাংলা ডেস্ক:ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কোনও একটি বলে ম্যাচের পাল্লা যে কোন দিকে ঘুরে যাবে, তা কেউই বলতে পারেন না। ক্রিকেট মাঠে অনেকবারই এমন ঘটনা ঘটেছে যে, আচমকাই বদলে গিয়েছে ম্যাচের গতি। গত রবিবারের একটি ম্যাচে এমনই ঘটনা ঘটল যে কেউই এর আগাম আঁচ করতে পারেননি।

ইংল্যান্ডের ক্লাব দল হাই ওয়াইকোম্ব সিসি জয়ের কাছে পৌঁছেও এমনভাবে হারল, যা সারা ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে। টসে জিতে প্রতিপক্ষ দল পিটারবোরো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে হাই ওয়াইকোম্ব বোলাররা পিটারবোরোকে ৩৯.৩ ওভারে ১৮৮ রানে অল আউট করে দেয়।

জয়ের জন্য হাই ওয়াইকোম্বের ১৮৯ রানের প্রয়োজন ছিল। ওয়াইকোম্বের শুরুটা খারাপ হয়। মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর ইলিয়ট কেইলিস  (৬১) এবং নাথন হোকস (অপরাজিত ৫৯)-এ ব্যাটিংয়ে ভর করে তরতরিয়ে এগোচ্ছিল হাই ওয়াইকোম্বের ইনিংস। জয়ের লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে যায় তারা। ১৮৬ রানে তিন উইকেট। এই অবস্থা থেকে কোনও টিম হারতে পারে, তা কেউ ধারনাও করতে পারেননি।

কিন্তু ছবিটা পাল্টে দিলেন পিটারবোরোর বোলার কায়রন জোনস। ৩৯ তম ওভারে নাটকীয়ভাবে চার বলে হ্যাটট্রিক সহ চারটি উইকেট তুলে নেন তিনি। ৪০ তম তথা ম্যাচের শেষ ওভার বোলিং করতে আসে ১৬ বছরের অফস্পিনার ড্যানিয়েল মালিক। জয়ের জন্য ওয়াইকোম্বের প্রয়োজন ছিল তিন রানের। কিন্তু মালিকের স্পিনের ফাঁসে ওয়াইকোম্বের ব্যাটসম্যানরা একের পর এক আউট হতে থাকেন। ওই ওভারে মাত্র একরান তুলতে সক্ষম হয় ওয়াইকোম্বের ব্যাটসম্যানরা। তিন উইকেট হারায় তারা। সবমিলিয়ে শেষ ১১ বলে মাত্র ১ রানে পড়ে সাতটি উইকেট। শেষপর্যন্ত ২ রানে হারতে হয় ওয়াইকোম্বকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension