
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: বাঙালী জাতির গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস উদযাপন করেছে নিউ জারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ।
বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টার মিলনায়তনে গত ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, একাত্তরের সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও মনিরুজজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল হোসেন,আব্দুর রহিম, বেলাল উদ্দীন, জুয়েল, নূর মোহাম্মদ, ফারুক তালুকদার, জাকিরুল ইসলাম খোকা,মাসুদ চৌধুরী, বোরহানউললাহ কাউসার,কাজী মনসুর খৈয়াম, শেখ কামাল মনজু, মোক্তাদির রহমান, নুরুন্নবী চৌধুরী শামীম,মো. বেলাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,জাতির পিতা একটি সুখি, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।



