আন্তর্জাতিক

ইসরায়েলের উন্মুক্ত স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ

১৯৮৩ সালে ইসরায়েলি সেনা আভ্রাহাম ব্রমবার্গকে অপহরণ ও হত্যার দায়ে ইসরায়েলের কারাগারে বন্দী করা হয় কারিম ইউনিসকে। দীর্ঘ ৪০ বছর পর গত সপ্তাহে জেল থেকে ছাড়া পান তিনি।

জেল থেকে বেরিয়েই ফিলিস্তিনের পতাকা ওড়ান ইউনিস। উত্তর ইসরায়েলে নিজ গ্রামে পান বীরের মর্যাদা।

বিষয়টি মোটেই পছন্দ হয়নি ইসরায়েলের নবগঠিত বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের। এর জেরেই ইসরায়েলের উন্মুক্ত স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

ইসরায়েলের আইন অনুযায়ী ফিলিস্তিনের পতাকা টানানো বা অবৈধ নয়। তবে সেনাবাহিনী কিংবা পুলিশ যদি মনে করে, জনবিশৃঙ্খলার হুমকি আছে তাহলে তারা পতাকা সরাতে পারে।

বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের নতুন এই সরকারে পুলিশকে দেখভাল করার দায়িত্ব ইতামার বেন-গভির। ক্ষমতা নিয়েই ফিলিস্তিন বিষয়ে বেশ কঠোর মনে হচ্ছে তীব্র জাতীয়তাবাদী এই নেতাকে।

ইউনিসের পতাকা ওড়ানোকে সন্ত্রাসকে সমর্থন করার মতোই উল্লেখ করে এক বিবৃতিতে বেন-গভির বলেছেন, ‘এটা হতে পারে না যে আইন ভঙ্গকারীরা সন্ত্রাসী পতাকা নেড়ে সন্ত্রাসবাদকে উসকে দিবে এবং উৎসাহিত করবে। তাই আমি উন্মুক্ত স্থান থেকে সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকা অপসারণের এবং ইসরায়েলের বিরুদ্ধে উসকানি বন্ধ করার নির্দেশ দিয়েছি ‘

ইসরায়েলের জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ আরব। তাদের বেশিরভাগই ফিলিস্তিনের বংশধর। ১৯৪৮ সালের যুদ্ধের পর নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলের মধ্যেই থেকে যায় এসব জনগণ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension