প্রবাস

বিচার বিভাগ যে স্বাধীন নয়, ক্ষোভে যুক্তরাষ্ট্র বিএনপি

রূপসী বাংলা ডেস্ক:হাটবাজার পার্টি হলে সন্ধ্যা থেকেই বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। রায়ের পরই তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা ক্ষুব্ধচিত্তে এই রায় প্রত্যাখান করেন। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে দেয়া এ রায় কখনোই প্রবাসীরা মেনে নেবে না।’ তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল ক্ষুব্ধচিত্তে বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের মুখোশ উন্মোচিত হলো। বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন নয়, তারও বহিপ্রকাশ ঘটলো।’সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘আমরা জাতিসংঘের সামনে, হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধনসহ কংগ্রেসের সকল সদস্যকে অবহিত করবো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এমন নগ্ন আচরণ সম্পর্কে।’যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, ‘সরকারের স্বৈরাচারী মনোভাবে ধৈর্যের বাধ ভেঙ্গে যাচ্ছে। প্রবাস থেকেই দুর্বার আন্দোলন করতে হবে।’ ‘এ রায় পুরোপুরি ফরমায়েসী। এক ব্যক্তিকে খুশী করে পদোন্নতির লোভে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে শাস্তি দেয়া হলো। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না’-উল্লেখ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension