
বিহ্বল
ল্যাম্পপোস্টের মাথায় সাদা কাক
বিভ্রমে ভাবি স্পিড ক্যামেরা
নজরদারি রাখে মতি আর গতিতে।
সতর্ক
প্রতি চালে
কে যেন শুষে খায় সহজতা
দরকষাকষি চলে স্বীয় আর সমাজে।
তর্ক
ফ্রন্ট মিররে
ঠিক বেঠিক সীমানা বিহীন
অসুর আসে বিনয়ী বেয়াদবিতে।
প্রোপিক
মেইকওভার
সাজাই ভালত্বের স্ট্যান্ডার্ডে
শাড়ি চুড়ি, নাকফুল- তোমার দাবিতে।
ক্লান্তি
বাহারি ব্যক্তিত্বে
বন্ধ ঘরে বিছানায় ধপাস
গালাগালি সেন্সরহীন।
মৃত্যু
বন্ধুবেশে
কাঁধে হাত রেখে হাটে পাশে।
অনন্তে হই বিলীন।



