আন্তর্জাতিক

রাশিয়ায় গাড়ি দুর্ঘটনায় মৃত ভারতীয় ফুটবলমোদী

রূপসী বাংলা ডেস্ক:বিশ্বকাপ ফুটবল দেখতে রাশিয়া গিয়েছিলেন। সেখানেই মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ভারতীয় ফুটবলপ্রেমী আদিত্য রঞ্জন। টুর্নামেন্ট যেখানে হচ্ছে, সেই সোচি শহরের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ চলাকালীন কুবান এলাকায়  ঘটেছে এই দুর্ঘটনা। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে দূতাবাস, দেহ ভারতে পাঠানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় ভোর ৬টা ৫০ নাগাদ অ্যাডলার-ক্রাসনায়া রাস্তায় একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। ওই গাড়িতে ছিলেন আদিত্য রঞ্জন, তিনি ও গাড়ির রুশ চালক শিকার হন এই দুর্ঘটনার। আরও একজন ভারতীয় ছিলেন ওই গাড়িতে, তাঁর অবস্থা স্থিতিশীল।

আগামীকাল দেহের ময়নাতদন্ত হওয়ার কথা, তারপর তা ভারতে পাঠানো হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension