প্রবাস

উদীচী সম্মেলনে বোমা হামলার বিচারের দাবিতে নিউ ইয়র্কে গণ সমাবেশ

যশোরে ২১ বছর আগে ১৯৯৯ সালের ৬ মার্চ উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলা স্মরণে এবং বিচার দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উদীচী যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিবাদী সমাবেশের সূচনা করা হয়। এরপর গণসঙ্গীতের সঙ্গে সঙ্গে সমাবেশ পরিচালনা করেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।

সমাবেশে বক্তব্য দেন উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, উদীচীর উপদেষ্ঠা সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, রাবেয়া আক্তার ও শুক্লা চক্রবর্তী। সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্বারকলিপি প্রদানের ঘোষণা দিয়ে সেটি পাঠ করে শোনানো হয়। স্বারকলিপিটি শিগগিরই স্থানীয় কনসাল অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরণ করা হবে।

সভাপতির ভাষণে সুব্রত বিশ্বাস বলেন, ‘ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সরকারের আমলে। পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগ আরও চারবার ক্ষমতায় এসেছে। কিন্তু এত বছরেও হত্যাকাণ্ডের বিচার হলো না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলি। সেই স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় থাকতেও যখন বিচার হয় না, তখন ভাবতে খুব অবাক লাগে। সরকারের সদিচ্ছা থাকলে উদীচী ট্র্যাজেডির বিচার হবেই।’

অন্যান্য বক্তারা যশোরে অনুষ্ঠিত উদীচী জাতীয় সম্মেলনে বোমা হামলা ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে যশোরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উদীচী কেন্দ্রীয় পরিষদ দিবসটি সাংস্কৃতিক প্রতিবাদ ও বিচারের দাবিতে সব শাখা সংগঠনকে পালনের যে আহ্বান জানায় তারই প্রেক্ষিতে নিউ ইয়র্কে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension