আন্তর্জাতিক

নির্বাচন করার মতো টাকা নেই পাকিস্তানের

পাকিস্তানে নির্বাচন করার মতো টাকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল শুক্রবার তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩০ এপ্রিল পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন তা পিছিয়ে ৮ অক্টোবর করেছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন খাজা আসিফ। তিনি বলেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক পরিস্থিতিও সুবিধাজনক নয়।

close
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘তহবিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে আমি অবহিত হয়েছি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কঠিন সময় পার করছে। এ সময় নির্বাচনের জন্য তারা অর্থ দিতে পারবে না।’

এ ছাড়া সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানেরও সমালোচনা করেছেন খাজা আসিফ। তিনি বলেন, ইমরান খান তাকে হত্যাচেষ্টার যে ষড়যন্ত্রের কথা বলেছেন, তা মিথ্যা। তিনি প্রথমে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে দোষারোপ করেন। এখন আমার বিরুদ্ধে এ অভিযোগ করছেন।

তিনি আরও বলেন, ইমরান খান তার সরকার হটানোর জন্য প্রথমে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন। কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্রের সঙ্গেই সম্পর্ক রাখছেন। এ ছাড়া ইমরান খান অসাংবিধানিকভাবে প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করেছেন। কিন্তু তাকে অনাস্থা ভোটে সাংবিধানিকভাবেই বিদায় নিতে হয়েছে। এখন তিনি আদালতের সামনে হাজির হতে চাইছেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension