রাজনীতি

শরিক নেতাদের জরুরী বৈঠকে ডেকেছে বিএনপি

রূপসী বাংলা ডেস্ক:সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জামায়াতের মধ্যে যখন টানাপোড়েন চলছে তখন ২০দলীয় জোটের শরিকদের জরুরী বৈঠক ডেকেছে বিএনপি।

বুধবার বিকাল ৪টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের জরুরী সভা অনুষ্ঠিত হবে।

রূপসীবাংলাকে একথা জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

জোট সূত্রে জানা গেছে, সিলেটে বিএনপি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে। কিন্তু পূর্বের দাবি অনুযায়ি সুযোগ না দেয়ায় মেয়র পদে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াত।

জামায়াত বলছে, এবার আর অন্যান্য স্থানের মতো জোটের স্বার্থে বিএনপির অনুরোধে প্রার্থী প্রত্যাহার করলেও সিলেট থেকে প্রার্থী প্রত্যাহার করবে না জামায়াত। এ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension