যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে জন্মদিনের উৎসবে ছুরি হামলায় আহত ৩ বছরের শিশুর মৃত্যু

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আইডাহোতে জন্মদিনের উৎসব পালন করার সময় ছুরিকাঘাতে আহত তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার চালানো ওই ছুরি হামলায় আরও অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবারের হামলাটি সে স্থানে রয়েছে সেখানে অনেক শরণার্থী রয়েছেন। খারাপ আচরণের জন্য সন্দেহভাজনকে চলে যেতে বলা হয়েছিল। পরে হয়ত প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে।

হামলাকারী হিসেবে পুলিশ মার্কিন নাগরিক টিমি আর্ল কিনারকে সন্দেহ করছে। ছুরি হামলায় আহত ৯জনই ইথিওপিয়া, ইরাক ও সিরিয়া থেকে আসা শরণার্থী। আহতদের মধ্যে ছয় শিশুর বয়স ছিল ৩-১২ বছর। তাদের মধ্যে তিন বছরের শিশু, যার জন্মদিনে এই উৎসব আয়োজন করা হয়েছিল তার মৃত্যু হয়েছে। অপর এক শিশুকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান উইলিয়াম বোনস বলেন, এই হামলাটি আমাদের সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের ওপর চালানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে হত্যা  ও ছয় শিশুকে আহত করার অভিযোগ আনা হয়েছে। পুলিশের মতে, কিনারের বিরুদ্ধে অতীতে অপরাধমূলক মামলা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension