
এবি ছিদ্দিক
নৈমিত্তিক ছন্দে নগদায়নের শপথ
আনকোরা গীতি নকশার জোড়াতালি
অলিখিত স্বরলিপি হতে নৈবেদ্য পাঠ
এসবই ওপেন সিক্রেটের নতুন অধ্যায়
অতঃপর ছলছল আঁখিতে বর্ষণের ইঙ্গিত
কিছু মাপজোখান্তে অন্দরে সিঁধকাটা
স্বপ্নময় জীবনে এমনই স্মৃতিময় বাপ্পার ফলন
জোড়া শালিকের সঙ্গমকলা
ওষ্ঠের নিখাদ রসবোধ
রসিক চিত্রশিল্পীর তুলির আঁচড় মৌন রেখাপাত
মানুষের রতিক্রিয়া শেষে যদিও কমা অনিবার্য
জ্যামিতক হারে বৃদ্ধি পায় জনসংখ্যা



