
নকুল শর্ম্মা
একবিংশ শতাব্দীর পৃথিবী;
এ কেমন উদ্ভট দশা তোমার,
শাণিত তরবারিতে পড়েছে কি মরিচা?
রক্ত খাচ্ছে সিরিঞ্জ,
বাদ পড়ছে রক্ত চোষা মশা আর ছারপোকার দল।
ইঁদুরগুলো ঝাঁঝরা করে দিচ্ছে
বাস্তুভিটার ভিত্তি মূল,
ওত পেতে আছে মাংসাশী বেড়ালগুলো;
রাতে আরশোলার উপদ্রব।
উদ্বাস্তু নই, পালানোর ভয় গেছে মরে
মাত্র এক রাউন্ড গুলির দরকার
উড়িয়ে দিতে সকল জড়তাবাদ,
নিয়তিবাদের অমোঘ বুলি।
সোনার কাঠির মানদণ্ডে শুধুই তামার প্রলেপ
রাজদণ্ডের আঘাতে ভেঙে পড়ছে
ধর্মরাজের মুকুট।



