কবিতাসাহিত্য

নিঃশ্বাসে তুমি

মো.আলমামুন হোসেন


মনের গভীরে দীর্ঘায়িত শোক জড়ো হচ্ছে দ্বিধা দ্বন্দ্বে
স্মৃতির অবয়বে বিষণ্ন চাদরের সামিয়ানা
ফেরার সমস্ত পথ বন্ধ।
ধীরগতিতে অপেক্ষার প্রহরগুলো কষ্ট বুকে পাহাড় হয়ে
গেছে অসহায়ত্বের বিরাণ ভূমির মত।
এই পৃথিবীতে কে কাহার?

জীবনের এই মরুপথে অতৃপ্ত তৃষ্ণার হোক অবসান,
আশার অমৃতে অবগাহন করে পূর্ণ হোক সকল মনপ্রাণ।
ক্ষয়িষ্ণু জীবনের পূর্ণতা দিতে প্রেম আসে বর্ণিল সাজে,
গাঢ় অন্ধকারের দীর্ঘ শ্বাসপ্রশ্বাসে
স্থান করে নেয় যত স্মৃতির অমলিন পাতায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension