
ইলিয়াছ হোসেন
একফালি চাঁদ উদয় হয়ে
আনে খুশির ধারা,
ঈদের হর্ষে আমরা তখন
হই যে আত্মহারা।
ঈদের দিনে নতুন পোশাক
সবাই গায়ে পরি,
পোশাক পরে হৃদ মাঝারে
সুখ অনুভব করি।
আতর সুরমা মেখে আমরা
ঈদগাহেতে যাই,
রবের কাছে পেছনের সব
ক্ষমা সবাই চাই।
ঈদের দিনে ভুলি আমরা
দীন ধনবান কুলি,
সবাই মিলে বুক মিলিয়ে
করি কোলাকুলি।
কোরমা পোলাও পায়েস খাই
বাড়ি বাড়ি গিয়ে,
দিনের শেষে ফিরি ঘরে
পরম তৃপ্তি নিয়ে।



