
চান্দের কাছ থেইকা ধার করা সৌন্দর্যের অহংকার
আমারে অবজ্ঞা করতে শিখায় তোমারে?
কোন্ উচ্চাশার লোভে
আমারে ত্যাগ যায় তোমার মন?
বিচ্ছেদের ভয় কি নাই তার?
জোছনারেও অমাবস্যার আন্ধার
গ্ৰাস করে এক সময়
চন্দ্রগ্রহণেও চান্দেরে খুঁইজা পাওন যায় না ।
আজকাল তোমার অবজ্ঞাদের
বড় বেশি নাক উঁচা স্বভাব হইছে !
আমার আন্ধার অস্তিত্বরে তারা করে অস্বীকার!
অথচ, তার লাইগাই তোমার জোছনা বইলা এত নামডাক!



