বিনোদন

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার যে কারণ

‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির চার দিনের মাথায় নিষিদ্ধ ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। সিনেমাটি নির্মাণ করেছেন সুদীপ্ত সেন। সিনেমায় সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়া হয়েছে অভিযোগ করে অশান্তি এড়াতে পশ্চিমবঙ্গে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতার নির্দেশের পর ছবিটিতে নিষেধাজ্ঞা তোলার দাবি নিয়ে শীর্ষ আদালতে যান নির্মাতা। সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকার পরেও পশ্চিমবঙ্গে কেন দেখানো হবে না এই সিনেমা? কারণ, জানতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় টিম ‘দ্য কেরালা স্টোরি’।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে গত সপ্তাহে নোটিশ দেয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ছবি পক্ষপাতদুষ্ট। এখানে তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনতে পারে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension