খেলা

ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ দখল ভারতের

রূপসী বাংলা ডেস্ক:হিটম্যান’ রোহিত শর্মার দুরন্ত অপরাজিত শতরানের ওপর ভর করে রবিবার ব্রিস্টলে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিনম্যাচের সিরিজ ২-১ ফলে দখল করল ভারত। এখনও পর্যন্ত ৮টি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে ৮টিতেই জয়ী হল বিরাট-বাহিনী।
লক্ষ্যমাত্রা প্রায় ২০০। এত বড় টার্গেট তাড়া করতে নেমে যে ধরনের শুরু প্রয়োজন ছিল, এদিন তেমনটা হয়নি। মাত্র ৫ রান করেই ফিরে যান ওপেনার শিখর ধবন। তিন নম্বরে নামেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল। কিন্তু, এদিন তিনি শুরুটা ভাল করেও, বেশি রান করতে ব্যর্থ হন। ১০ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত। দুজনই একটি বিষয়ের ওপর নজর রাখেন। তা হল, রান তোলার গতি যাতে কোনওভাবে স্লথ না হয়ে পড়ে। ২৯ বলে ৪৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন কোহলি। তিনি আউট হতে পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস (১৪ বলে ৩৩) খেলেন হার্দিক পাণ্ড্য। দুজনে মিলে ভারতের জয় নিশ্চিত করেন রোহিত শর্মা। এদিন দুর্ধর্ষ মেজাজে ছিলেন রোহিত। মাত্র ৫৬ বলে নিজের শতরান সম্পন্ন করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়।
এর আগে, টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা দারুন করেন দুই ওপেনার জেসন রয় (৩১ বলে ৬৭) এবং জোশ বাটলার (২১ বলে ৩৪)। প্রথম উইকেটেই ওঠে ৯৪ রান। বাটনার আউট হওয়ার পর অ্যালেক্স হেলস (২৪ বলে ৩০)-কে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রয়। এই সময় ভারত কয়েকটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের রানের গতিতে লাগাম পরায়। কিন্তু, বেয়ারস্টো (১৪ বলে ২৫) ঝোড়ো ইনিংস খেলে ফের ইংল্যান্ডের রানকে ২০০-র কাছাকাছি নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৮ রান করে ইয়ন মর্গ্যানের দল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension