আন্তর্জাতিক

জাপানে ভারী বর্ষণে নিহতের সংখ্যা শতাধিক

রূপসী বাংলা ডেস্ক:জাপানের পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ভূমিধসে নিহতে সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। দেশটির সরকারের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।  জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণ এবং ভূমিধসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বহু মানুষ। কয়েক লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ওই অঞ্চলে উদ্ধারকার্য চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন বৃষ্টি ইতোপূর্বে কখনও দেখা যায়নি বলে জানিয়েছেন দেশটির এক আবহাওয়াবিদ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা অঞ্চল। এখানে মারা গেছেন ৪২ জন। এ ছাড়া এহিমে অঞ্চলে মারা গেছেন ২৩ জন।

এর বাইরে ওকায়ামা, হিয়োগো, কিয়োতো, শিগা, ফুকুওকা, কোচি, গিফু, ইয়ামাগুচি, সাগা ও কাগাশিমা অঞ্চলেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিগত কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট এই ভয়াবহ দুর্যোগে উদ্ধারকর্মীদের দ্রুততম সময়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্যোগ আক্রান্ত সব অঞ্চলে উদ্ধারকাজ চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension