কবিতাসাহিত্য

বালুকাদহনে শীতল পরশ

শাহানাজ পারভীন শিউলী


জলদশূন্য আকাশ
ক্লান্ত বৃদ্ধা ভিখারিনীর দৃষ্টি উদকশূন্য অন্তরীক্ষে,
নিভে গেছে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার লাল অগ্নি।
ভ‍্যাপসা গরম, নিদ্রাহীন কালো রাত,
শুষ্ক ধুলা শুকছে পথচারী কুকুর
রৌদ্রতপ্ত পানিতে তৃষ্ণা মেটায় দাঁড়কাক
ধেনুর ক্ষুরকদমে উড়ে পথের ধূলি
পুড়ে গেছে লাউয়ের কচি ডগা
ক্ষুধার্ত পানকৌড়ি জলহীন বিলে ব্যর্থ টোপ দেই শিকারের জন্য।
মধ্যবিত্তের দু’চোখে অভাবের বহ্নিজ্বালা।
পথশিশুর আঁখিতে করুণ চাহনি, হাজারও প্রশ্নের উত্তর খোঁজে সভ্যতার কাছে।
নীলাভ চোখের স্বপ্নগুলো পুড়তে থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নি দামে।
ফাটল মাঠ কৃষাণের ঘর্মাক্ত নোনা বারিতে হাবুডুবু খায়।
অবশেষে এক পসলা বৃষ্টি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি, বালুকাদহনে শীতল পরশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension