
ফারজানা ইয়াসমিন
যে মানুষটা ময়লা ছেঁড়া কাপড়ে করছে দিন পার,
অন্যদের নতুন কাপড়ের ভার তার।
যে মানুষটা দেখার সময় পায় না নিজের কষ্ট,
সবার হাসি দেখাই তার এ জীবনের স্বার্থ।
যে মানুষটা মেয়ের জীবন সাজাতে করলো সব দান,
তার নিজের সংসার আজ সুনসান।
যে মানুষটা সন্তানের জীবন গড়ছে তিলে তিলে,
তার জীবন শেষ হচ্ছে ধীরে ধীরে দায়িত্বের ভিড়ে।
যে মানুষটা নিজের মাথায় রাখছে সকল চাপ,
তার ওপরেই পা রেখে বাকিরা উঠছে আরেক ধাপ।
যে মানুষটা নির্ভয়ে চলছে জীবনের দীর্ঘ পথ,
তার রাস্তার আলোর হয়ে কে দেখায় গভীর রাত?
যে মানুষটা শরীরের রোগ শরীরে রাখছে পুষে,
তার শরীরের ক্ষত কে আর খেয়াল করে দেখে?



