খেলা

বিশ্বকাপে জিতে দুই বছর আগের কষ্ট ভুলতে চায় ফ্রান্স

রূপসী বাংলা ডেস্ক:নিজেদের মাঠে দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নসশিপের ফাইনালে পর্তুগালের কাছে হেরেছিল ফ্রান্স। অতিরিক্ত সময়ের গোলে হারের সেই কষ্ট এখনও সবার মত পোড়ায় ফরাসি কোচ দিদিয়ের দেশমের। তবে এবার বিশ্বকাপ জিতে সেটা ভুলতে চান তিনি ও তার শিষ্যরা।

সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। লুজনিকি স্টেডিয়ামে আগামী রোববার শিরোপা জিততে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের জয়ী দল।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠে টিএফওয়ানকে দেশম বলেন, ‘দুই বছর আগে কি হয়েছিল সেটা আমার মনে আছে। আমরা এটা (রাশিয়া বিশ্বকাপ) জয়ের জন্য নামব, যেহেতু আমরা ইউরোর ফাইনালের হার এখনও কাটিয়ে উঠতে পারিনি।’

ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গলবার ম্যাচের ৫১তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের কর্নারে লাফিয়ে উঠে হেডে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন সামুয়েল উমতিতি। বার্সেলোনার এই ডিফেন্ডারের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফ্রান্সের হয়ে এরআগে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছিলেন দেশম। এবার কোচ হয়ে সেই স্বাদ পেতে চান তিনি। এরইমধ্যে ব্যাপারটি শিষ্যদের জানিয়ে দিয়েছেন ফ্রান্স কোচ। শেষ পর্যন্ত যদি সেটা হয় তবে দেশম বসবেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ব্রাজিলের মারিও জাগালোর পাশে। কেননা তারা খেলোয়াড় এবং কোচ হিয়ে এরআগে জিতেছেন বিশ্বকাপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension