
নাসরীন জামান
ঈদ আসে প্রতিবারে আমাদের ঘরে
সোনামুখি সুখ আর হাসি গানে ভরে।
ঈদগাহে জামাতের নামাজটা শেষে
হেসে ওঠে মুসলিম প্রভাতিয়া বেশে।
ধনী আর গরিবের ভেদাভেদ ভুলে
কোলাকুলি করে তারা হৃদয়টা খুলে।
ঘরে ঘরে খোকা খুকি উৎসবে মাতে
ফিরনি ও সেমাইটা নেয় তারা পাতে।
ঈদ আসে হাসে মন, হাসে চাঁদ তারা
হাসে আরো আসমান মেঘ বারিধারা।
ঈদ আসে নীরবেই গরিবের প্রাণে
নীরবেই যায় চলে কেউ না তা জানে।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি
ছোট বড় সকলেই হৃদয়ে তা পুষি।



