প্রধান খবরযুক্তরাষ্ট্র

বাল্টিমোরে এলোপাথাড়ি গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অন্যতম প্রধান শহর বাল্টিমোরে গত শনিবার রাতে ‘নির্বাচার গুলির ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে দুইজন নিহত এবং ২৪ জন আহত হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

রবিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় পুলিশ বিভাগ বলেছে, বাল্টিমোরের গ্রেনটা এভিনিউয়ের ৮শ নম্বর ব্লকে এ গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর বা অন্য কোনো তথ্য জানায়নি তারা।

এদিকে কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ ঘটনায় গুলিতে আহত নয় জনকে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ।এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

তবে এক প্রত্যক্ষদর্শী টেলিভিশন চ্যানেল ফক্স ৪৫-কে বলেছেন, ‘ব্রুকলিন ডে’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন রাতে গ্রেনটা এভিনিউয়ের ৮শ নম্বর ব্লকে কয়েক শ মানুষের সমাবেশ ঘটে। সেখান থেকে ২০ থেকে ৩০টি গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension