ভারত

মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪, একজনের শিরশ্ছেদ

মণিপুরে কুকি এবং মেইতেইদের ভয়ঙ্কর জাতি দাঙ্গার ৬০তম দিনে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। আহত হয়েছে পাঁচ জন।

নিহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বুলেট বিদ্ধ হয়ে। চতুর্থ জনের শিরশ্ছেদ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিকারের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানী ইমফল এর সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে কুমবিতে।

রাতভর গুলির লড়াইয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মসিরেখার মধ্যে ছোট্ট একটি আলোর ইশারা- বিদ্রোহীরা মণিপুরের সাপ্লাই লাইন দু নম্বর জাতীয় সড়কের অবরোধ ৬০ দিন পরে প্রত্যাহার করেছে। যুজুধান ইউনিয়ন পিপলস ফ্রন্ট ও কুকি ন্যাশনাল এজেন্সির মুখপাত্র যথাক্রমে আরোন কিংপেই এবং শালিয়েন খকিপ এক যৌথ বিবৃতিতে বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সংকট মোচনের প্রতিশ্রুতি মোতাবেক এই জাতীয় সড়কের অবরোধ তুলে নেয়া হলো।

মুখ্যমন্ত্রী বীরেন সিং এভাবেই একে একে জট খুলবে বলে আশা প্রকাশ করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension