ভারত

মোদির বাসভবনের ওপর রহস্যজনক ড্রোন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের ওপরে দেখা গেছে রহস্যময় এক ড্রোন। এ নিয়ে উঠেপড়ে লেগেছে পুলিশ। কোনো নাশকতার রেকি করার জন্য এই ড্রোন ওড়ানো হয়েছে কি না, তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে ভারতের রাজধানীতে। চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরের আকাশসীমা ‘নো ফ্লাই জোন’-এর আওতায় পড়লেও কীভাবে সেখানে ড্রোন পৌছালো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্নের। এখনও ড্রোনটির সন্ধান পায়নি গোয়েন্দারা। তবে জোর তদন্ত চলছে এ নিয়ে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদির বাসভবনের ওপরে ড্রোনটি দেখতে পায় তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তারাই স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় দিল্লি পুলিশকে বিষয়টি জানায়। এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। নিরাপত্তার কারণে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দিয়ে বিমান, হেলিকপ্টার বা কোনও বিমানই যেতে পারে না।

কিন্তু ওই ড্রোনটি রহস্যজনক ভাবে চক্কর কাটতে থাকে মোদির বাসভবনের ওপর।
বাসভবনে নিযুক্ত এসপিজি সদস্যদের নজরে পড়ে সেই উড়ন্ত ড্রোনটি। সঙ্গে সঙ্গে এই নিয়ে পুলিশকে খবর দেয়া হয়। দিল্লি পুলিশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা যায় ভোরে। সেই বিষয়ে এডিডি কন্ট্রোল রুমে খবর আসে। ড্রোনের খবর পেয়েই আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। তা সত্ত্বেও এ ধরনের কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি তারা। এই পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension