
জীবনটা কি সত্যিই রঙহীন?
রঙিন করার দায়িত্বটা শুধুই কি জীবনদাতার,
নাকি জীবনগ্রহীতার উপরও কিছুটা বর্তায় ?
প্রবাহমান নদীর এপার হতে ওপার,
সুচারু নাবিকের ন্যায় পাড়ি দেয়া
উপভোগ্য সৌন্দর্য সাথে বিজয়।
কিন্তু…
কিন্তু হিসেবের ছিটেফোঁটা গরমিল
নিমেষেই বেসামাল গন্তব্য!
আর নদীর ওপারটা?
ওটা তো বাপু ওপার হয়েই রয়ে গেল।
ওপারে দাঁড়িয়ে ছেড়ে-আসা পারটা,
পারের দূরত্বটা দেখতে কেমন লাগে
বোঝার সৌভাগ্যটুকুও হয়ত মিললো না।
সব কিছুই আপেক্ষিক।
একই তো নদী!
কারো কাছে তা অনাবিল সৌন্দর্য
তো কারো কাছে সাক্ষাৎ মৃত্যুপুরী!
সবটাই শুধু নদীটাকে আয়ত্ত করার সামর্থ্যের খেলা।
কী অদ্ভুত না ব্যাপারটা?
সত্যিই ভাবতেই অবাক লাগে!



