আন্তর্জাতিক

পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দিতে আইএমএফের চূড়ান্ত অনুমোদন

অর্থনৈতিক নাকাল অবস্থা কিছুটা হলেও কাটতে যাচ্ছে পাকিস্তানের। দীর্ঘদিন আলোচনার পর দেশটির পাশে দাঁড়াল আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ। গতকাল বুধবার (১২ জুলাই) সংস্থাটি পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের বেলআউট প্যাকেজ দিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খবর বিবিসি।

পাকিস্তান ও আইএমএফ দুইপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম কিস্তিতে দক্ষিণ এশিয়ায় দেশটি পাবে ১২০ কোটি ডলার। বাকি অর্থ আগামী নয় মাসের মধ্যে দেয়া হবে।

পাকিস্তান ঋণ পরিশোধে প্রায় অক্ষম হয়ে পড়ে ছিল। প্রায় আট মাস ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চলছিল পাকিস্তানের। আর্থিক সাহায্যের জন্য বেশ কিছু শর্তও রেখেছিল সংস্থাটি। যার ভিত্তিতে আনা হয়েছে বেশ কিছু সংস্কার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বেলআউট একটি বড় পদক্ষেপ। এটি তাৎক্ষণিক থেকে মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করবে। পাশাপাশি পরবর্তী আর্থিক সংস্থানের জন্য পথ খুলে দিয়েছে।

আইএমএফের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের আর্থিক স্থিতাবস্থা ফেরাতে ৯ মাসের স্ট্যান্ডবাই অ্যারেঞ্জমেন্টে (এসবিএ) ৩০০ কোটি ডলার সাহায্য দেয়া হবে।

আরো বলা হয়, জটিল অর্থনৈতিক পরিস্থিতি, ভয়াবহ বন্যা ও ভুল নীতির কারণে দেশটিতে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে ও মূল্যস্ফীতি ঘটেছে।

সম্প্রতি পাকিস্তানের আর্থিক সংকটে একাধিক দেশ আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছে। এরই মধ্যে মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তহবিল পেয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ২০০ কোটি ডলার হস্তান্তর করেছে সৌদি আরব। পরদিন আরব আমিরাত থেকে জমা পড়েছে ১০০ কোটি ডলার। এই তথ্য দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension