প্রধান খবরযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত তীব্র তাবদাহ, বিপর্যস্ত জীবন

তীব্র তাপদাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে তীব্র এই তাবদাহ। এমন তাপদাহকে বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। সপ্তাহান্তে এটি আরো তীব্ররূপ নিতে পারে বলে ধারণা করছেন তারা। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, সারা সপ্তাহ-জুড়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ভয়াবহ তাবদাহে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বয়স্করা। এছাড়া নির্মাণ শ্রমিক, ডেলিভারি শ্রমিক ও গৃহহীনরাও এ ঝুঁকিতে রয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে অ্যারিজোনা রাজ্যে। এর রাজধানী ফোনিক্সে শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দেশটির জাতীয় আবহাওয়া অফিস সূত্রে এ কথা জানা গেছে।

রাজ্য কর্তৃপক্ষ তাবদাহ থেকে রক্ষা পেতে লোকজনকে নানা ভাবে সতর্ক করে চলেছে।

এদিকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানগুলোর একটি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে রোববার তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

বন্যা কিংবা দাবানলের মতো দৃশ্যমান না হলেও তাবদাহ যুক্তরাষ্ট্রে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি হিসেবে বিরাজ করছে। যদিও বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা জুন মাসকে বিশে^র সবচেয়ে উত্তপ্ত মাস হিসেবে ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রের এ তাবদাহের খবর এলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension