আন্তর্জাতিক

প্লেনে যৌন হয়রানি, অধ্যাপক গ্রেপ্তার

যৌন হয়রানি পৌছে গেছে আকাশপথেও। প্লেনযাত্রাতেও যৌন হয়রানির শিকার এক তরুণী। ভুক্তভোগী পেশায় একজন চিকিৎসক। ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। বরাত এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত বুধবার। দিল্লি থেকে ভোর সাড়ে ৫টার ফ্লাইটে যাত্রা করেন বছর চব্বিশের এক তরুণী চিকিৎসক। গন্তব্য মুম্বাই। সেই ফ্লাইটেই তার পাশের আসনে বসেছিলেন ৪৭ বছরের এক অধ্যাপক।

তরুণী অভিযোগ, প্লেন অবতরণের কিছুক্ষণ আগে আপত্তিকরভাবে তার শরীরে হাত দেন ওই অধ্যাপক। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান তিনি। কিন্তু অধ্যাপক দাবি করেন, ওই তরুণী মিথ্যে অভিযোগ করছেন।

কথাকাটাকাটি চরমে পৌঁছাতে ওই তরুণী প্লেনের ক্রু মেম্বারদের ডেকে তার সমস্যার কথা জানান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুম্বাইয়ে প্লেন পৌঁছাতেই সাহার থানায় যান যুবতী।

তার লিখিত অভিযোগেরভিত্তিতে অধ্যাপককে শুক্রবার (২৮ জুলাই) গ্রেফতার করা হয়। তাকে আদালতে পেশ করা হলে অবশ্য জামিন পেয়ে যান তিনি। তবে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত ও একইসঙ্গে হতাশ ওই নির্যাতিতা। তবে তাকে সুবিচারের আশ্বাস দিয়েছে পুলিশ।

সম্প্রতি প্লেনযাত্রায় নানা বিতর্কিত ঘটনা উঠে আসছে শিরোনামে। কখনো সহযাত্রীর অভব্য আচরণের শিকার হয়েছেন কেউ কেউ। কখনও আবার প্লেনকর্মীর সঙ্গে বচসা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension