বিনোদন

BigBreaking- গ্রেফতার বলিউডি অভিনেতা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গ্রেফতার বলিউডি অভিনেতা আজাজ খান৷ নিষিদ্ধ মাদক দ্রব্য রাখার অপরাধে তাঁকে সোমবার রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল৷

জানা গিয়েছে, তাঁর কাছে ৮ টি এই ধরণের নিষিদ্ধ ট্যাবলেট ছিল৷ যার কারণে তাঁকে গ্রেফতার করা হয়৷ মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানা যায়৷

বিতর্কিত এই অভিনেতাকে আটটি নিষিদ্ধ ট্যাবলেটসহ বেলাপুরের একটি রেভ পার্টি থেকে গ্রেপতার করা হয়৷ প্রাক্তন বিগ বস প্রতিযোগী যদিও এই প্রথম আইনি গ্যাঁড়াকলে জড়িয়েছেন তা বলা যাবে না৷

দুবছর আগে এক বিউটিশিয়ানকে আপত্তিকর ছবি এবং মেসেজ পাঠানোয় গ্রেফতার করা হয়৷ পরে জামিনে ছাড়া পান তিনি৷ আর এবার নিষিদ্ধ মাদকের জন্য ফের গ্রেপতার হলেন তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension