
BreakingNews- প্রয়াত রাম জেঠমালানি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রয়াত রাম জেঠমালানি। দীর্ঘ রোগভোগের পর ৯৫ বয়সে তাঁর জীবনাবসান হয় তাঁর। রবিবার দিল্লিতে নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। একদিকে দক্ষ রাজনীতিবিদ অন্যদিকে পেশায় আইনজীবী হিসাবে সওয়াল-জবাবে অংশ নিয়েছেন তিনি।
বাজপেয়ী সরকারের আইনমন্ত্রী হিসাবেও কাজ করেছেন তিনি। মুম্বই থেকে দুবার বিজেপি সাংসদ হয়েছেন তিনি। যদিও আগে আরজেডির রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।
১৯৯৮ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রীসভায় তিনি যোগ দেন। ফের ১৯৯৯ সালের অক্টোবর মাসে মন্ত্রিসভায় ফেরেন। ২০০০ সালের জুলাই মাসে তিনি অটলবিহারী বাজপেয়ী সরকার থেকে বেরিয়ে আসেন। তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিও হয়েছিলেন। ২০১০ সালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোশিয়েশনের সভাপতি মনোনিত হন তিনি।
আইনজীবি ছাড়াও রাজনীতিবিদ হিসেবেও নিজের দক্ষতার পরিচয় রেখেছিলেন জেঠমালানি। ভারতীয় জনতা পার্টির হয়ে ষষ্ঠ ও সপ্তম লোকসভার সদস্য হন। ১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর ১৭ বছর বয়সে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। জানা যায়, দেশভাগ হওয়ার আগে পর্যন্ত করাচিতে প্র্যাকটিস করেন তিনি। দেশভাগের পর তিনি মুম্বই চলে আসেন। জেঠমালানি অন্যতম অন্যতম ব্যতিক্রমী আইনজীবি হিসেবেই পরিচিত।



