প্রধান খবরভারত

NRC: ৩.৩ কোটি আবেদনকারির নাম প্রকাশ করল অসম সরকার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অগস্টের ৩১ তারিখ এনআরসি তালিকা প্রকাশ পেয়েছে। অসমের তালিকায় রয়েছে তিন কোটি মানুষের নাম। যারা বৈধ নাগরিক বলে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি ১৯ লক্ষ মানুষ বাদ পরেছে এই তালিকা থেকে। তারপর আবার শনিবার জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা অসম সরকার তাঁদের অফসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। যেখানে তালিকার বাইরের প্রায় ৩.৩ কোটি মানুষ আবেদন করেছেন।

এই তালিকা খুব স্পষ্টভাবে অসমে বসবাসকারী ভারতীয় ও ১৯৭১ সালের পরে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারিদের আলাদা করতে সাহা্য্য করবে। ৩১ তারিখের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় ৪১ লক্ষেরও বেশি মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে আগেই জানিয়েছিল। তবে এদের মধ্যে কতজনের নাম আবার স্থান পাচ্ছে তাও দেখার বিষয় ছিল।

তবে, শেষমেশ যাঁরা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, তাঁদের ‘অনাগরিক’ বা ‘রাষ্ট্রহীন’ বলে ঘোষণা করা হবে এবং এঁদের আটক কেন্দ্রে রাখা হবে। এর জন্য ইতিমধ্যে গোয়ালপাড়া জেলায় ৪৬ কোটি টাকার ব্যয়ে একটি আটক কেন্দ্র তৈরি হচ্ছে। যার ধারণ ক্ষমতা থাকবে মাত্র ৩ হাজার মানুষের। কিন্তু আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রহীনদের সংখ্যা লক্ষাধিক পৌঁছলে, তাঁদের ডিটেনশন ক্যাম্পের রাখার মতো পরিকাঠামো কেন্দ্র করতে পারবে কিনা ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কেন্দ্র জানিয়েছে, এনআরসি থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষকে নাগরিকত্ব প্রমাণের জন্য দ্বারস্থ হতে হবে ফরেনার্স ট্রাইব্যুনালে। যেখানে তাঁরা ১২০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে হাইকোর্ট পরে সুপ্রিমকোর্টে আবেদন করতে পারবেন তাঁরা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সব রকমের আইনি সহয়তা দেবে কেন্দ্র।

অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এনডিএ সরকার চাইছে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে। অসমের তালিকায় রয়েছে তিন কোটি মানুষের নাম। যারা বৈধ নাগরিক বলে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি ১৯ লক্ষ মানুষ বাদ পরেছে এই তালিকা থেকে। দেশের ঐক্য ও সুরক্ষার দিকটিকে তুলে ধরে মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি সমর্থনকারী দলগুলি। সেই ভিত্তিতেই এখনও পর্যন্ত উঠে এসেছে দিল্লি, মুম্বই ও তেলেঙ্গানার নাম। এই রাজ্যগুলিতে বিজেপি নেতৃত্ব চাইছে এনআরসির ভিত আরও শক্ত করার জন্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension