
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।
গত ১১ মে, রবিবার দুপুরে সিটির ৫৪৫ , নর্থ আলবেনি এভিনিউতে অবস্থিত বদর ফিল্ডে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টে আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান ।
জয়ন্ত সিনহার সঞ্চালণায় বিএএসির সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, বেংগল ক্লাবের সহ-সভাপতি আলী চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
ক্রিকেট টুর্নামেন্টে এম সোহেল আহমেদের দল ৭ উইকেটে এসি টাইগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের অধিনায়ক ইকবাল হোসেনের হাতে ট্রফিসহ নগদ এক হাজার ডলার ও রানার্স আপ দলের অধিনায়ক এইচ এম শাহেদের হাতে ট্রফিসহ নগদ পাঁচশ’ ডলার তুলে দেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিএএসির সভাপতি শহীদ খান।



