আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা কলম্বিয়ার

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ঘোষণা দিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্রবর হামলার কারণে তিনি এই সিন্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার ( ১ মে) তিনি এই ঘোষণা দেন।

কলম্বিয়ার রাজধানী বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় পেত্রো বলেন, গাজার এই সঙ্কটের মুহূর্তে বাকি দেশগুলোর চুপ করে বসে থাকা উচিত নয়।

তিনি বলেন, “এখানে এবং আপনাদের সামনে সরকার ঘোষণা করছে যে, আগামীকাল (আজ ২ মে) আমরা ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব … এই সরকার থাকার জন্য এবং গণহত্যাকারী এই প্রেসিডেন্ট থাকার জন্য।”
পেত্রো একজন বামপন্থী নেতা। তিনি ২০২২ সালে ক্ষমতায় এসেছিলেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের মধ্যে তিনি একজন।

অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন তিনি।

সমালোচনায় সোচ্চার হওয়ায় গত বছরের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার মাত্র কয়েকদিন পর ইসরায়েল জানায়, তারা কলম্বিয়াতে ‘নিরাপত্তা রপ্তানি বন্ধ’ করছে। এর একমাস পর গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ আনেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোয় ইসরায়েলি অস্ত্র কেনা স্থগিত করে কলম্বিয়া।

গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল।

সূত্র: আলজাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension